ব্রেকিং

x

আখাউড়া স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক শিশু গুরুতর আহত

সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৮ | ৬:২২ পিএম

আখাউড়া স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক শিশু গুরুতর আহত
আহত শিশুকে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে যাচ্ছে

আখাউড়ায় রেলস্টেশনে আজ সোমবার বিকালে ট্রেনে কাটা পড়ে এক শিশু গুরুতর আহত হয়েছে। পরিচয়হীন আহত এই শিশুকে চিকিৎসার জন্য আখাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানাগেছে, আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলস্টেশনের ২ নম্বর ফ্লাটফর্ম অতিক্রম করার সময় আনুমানিক ১৩-১৪ বছরের এক শিশু অসাবধানতায় ট্রেনটির নিচে কাটা পড়ে। এতে শিশুটির বাম পা ও বাম হাত কেটে যায়। স্টেশনের যাত্রী ও কর্তব্যরত পুলিশ শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আখাউড়া হাসপাতালে পাঠিয়েছে।


আখাউড়া রেলওয়ে পুলিশ ঘটনাটি নিশ্চিত করে বলেছেন শিশুটির সঠিক পরিচয় পাওয়া যায়নি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!