ব্রেকিং

x

এবার পূজা হবে ২৪ মন্ডপে

আখাউড়ায় মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্ততি

রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ | ৯:২৫ অপরাহ্ণ

আখাউড়ায় মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্ততি
রঙ তুলির আচড়ে দুর্গা প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ২৪টি মণ্ডপে পুরোদমে চলছে হিন্দুধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। প্রতিমার কাঠামো তৈরী শেষে মণ্ডপে মণ্ডপে চলছে রং তুলির আঁচড় দেওয়ার কাজ। চলছে আলোকসজ্জা ও সাজসজ্জার যাবতীয় কার্যক্রম। আজ রোববার সকালে আখাউড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে দেখাগেছে এই চিত্র। এসময় পৌরসভার কেন্দ্রীয় মন্দির রাধামাধব আখড়ায় রিপন পাল (৩৬) ও বনিক পাড়ার মন্ডপে রতন পাল (৪২) নামে দুই ভাই রং তুলির কাজ করছে। তারা জানান, পুরোদমে পূজা উদযাপনের কাজ চলছে। সোমবারের মধ্যে প্রতিমার রং করা, বস্ত্র পরিধানসহ সব কাজ শেষ হবে।


এদিকে উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু জানায়, উপজেলার সব মণ্ডপে সাজসজ্জার কাজ চলছে। মঙ্গলবার দেবীর বোধন। বুধবার দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিতপূজা দিয়ে শারদীয় দুর্গাপূজার উৎসব শুরু হবে। আগামী রোববার বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই পূজা উৎসব। তিনি আরো জানান, আখাউড়া উপজেলায় মোট ২৪টি মণ্ডপে এবার পূজা উদযাপন হবে। এর মধ্যে পৌরসভায় ৯টি, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নে চারটি করে ৮টি, ধরখার ইউনিয়নে ৫টি ও উত্তর ইউনিয়নে ২টি মণ্ডপে পূজা হবে।
তিনি জানান, গত বছরের তুলনায় এবার দুইটি পূজা মণ্ডপ বেড়েছে। এবার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে নতুন করে একটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
পূজা উদযাপন কমিটির আহবায়ক দ্বিপক কুমার ঘোষ জানায়, পূজা উদযাপনের সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামী পূজা উদযাপনে সার্বিক সহযোগীতা করবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!