ব্রেকিং

x

আখাউড়ায় ৩৪০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ৮:১১ পিএম

আখাউড়ায় ৩৪০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


৫ সেপ্টেম্বর জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, ৪ সেপ্টেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার একটি দল মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার একটি বসতঘর থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. রাশিদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাশিদা বেগম ধর্মনগর এলাকার মো. সুহরাফ মিয়া ওরফে সোহরাব মিয়ার স্ত্রী।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!