ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬ কেজি গাঁজাসহ স্মৃতি বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানা পুলিশ জানায়, অভিযানে স্মৃতি বেগমকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার স্মৃতি বেগম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের মৃত শাহিন মিয়ার মেয়ে এবং আল আমিনের স্ত্রী। বর্তমানে তিনি সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com