আখাউড়ায় আজ ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম।
অনুষ্ঠানে মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ নান্নু মিয়ার নেতৃত্বে অগ্নিকাণ্ডে কীভাবে বিচলিত না হয়ে আগুন নেভানো যায় তা নিয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম ও পিআইও অফিসের কাম-সহকারী গোলাম মহিউদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com