ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ লাখ টাকার ভারতীয় কাপড়সহ কাভার্ড ভ্যান জব্দ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ৬:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ লাখ টাকার ভারতীয় কাপড়সহ কাভার্ড ভ্যান জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকার ভারতীয় শার্টের থান কাপড় ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।


বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহলদল সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে চালক কাভার্ড ভ্যানটি ফেলে পালিয়ে যান। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ২৭৮ মিটার ভারতীয় শার্টের থান কাপড় উদ্ধার করা হয়।

জব্দ করা কাপড় ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। উদ্ধার করা কাপড় ও গাড়ি আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!