ব্রেকিং

x

সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় মোবাইল উদ্ধার

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৬ পূর্বাহ্ণ

সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় মোবাইল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা কুমিল্লা বুড়িচং সীমান্ত থেকে সোয়া এক কোটি টাকার বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে। শুক্রবার সকালে উপজেলার সংকুচাইল বিওপির বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মোবাইল উদ্ধার করে। ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেন।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি সদস্যরা ২৯৩ পিস ভারতী মোবাইল ও একটি সিএনজি গাড়ী জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত মোবাইলের বাজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৪ লাখ ৭৬ হাজার টাকা।


লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!