ব্রেকিং

x

ভারতে পালানোর সময়

সাবেক এমপি ফজলে করিমের পিএ আখাউড়ায় আটক

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৪৭ অপরাহ্ণ

সাবেক এমপি ফজলে করিমের পিএ আখাউড়ায় আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে তাকে আটকের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আটককৃত ইরফান আহমেদ চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।


আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আমরা চট্টগ্রামের রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি, তিনি মামলার বিষয় নিশ্চিত করেছেন। তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!