লং মার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চায় বিএনপির তিন অঙ্গসংগঠন। আজ সোমবার বিকেলে লং মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এসে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের পক্ষে এ বার্তা দেওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টায় বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না। সাংবাদিকদের তিনি বলেন, ‘লং মার্চ সফলে আমরা এখানে এসেছি। আমরা কোথাও কি করবো সেটা দেখতে এসেছি। আলোচনা করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি জনগণের দল। বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে আপোষহীন। বিএনপি চেয়ারপার্সন আগেই বলেছেন দেশের বাইরে আমাদের প্রভুত্ব নেই, বন্ধু আছে। লং মার্চ থেকে আমরা ভারতকে এ বার্তা দিতে চাই।’
এ সময় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কসবা আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মো. মাসুম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, আখাউড়া উপজেলা যুবদলের আহবায়ক মো: জাকির হোসেন, সদস্য সচিব মহসীন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এ সময় তাদেরকে বিভিন্ন এলাকা ঘুরে দেখান।
আখাউড়া উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকির হোসেন জানান, লং মার্চ সফল করতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ি কাজ করা হচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com