ব্রেকিং

x

রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাড়ালেন আখাউড়া থানার ওসি

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ১:১০ অপরাহ্ণ

রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাড়ালেন আখাউড়া থানার ওসি

প্রচন্ড শীতে কাপছে দেশ। কাপছে দেশের অসহায় গরিব মানুষ গুলো। কনকনে শীতের তীব্রতায় চরম বিপাকে পড়েছে ভাসমান অসহায় গরিব দু:খীরা। এই অবস্থায় শুক্রবার রাতে আখাউড়া রেলস্টেশনের ভাসমান ছিন্নমূল দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন।



শুক্রবার দিবাগত রাত ১১টায় হঠাৎ করেই আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় অসহায় শীর্তাত ছিন্নমুল মানুষের মাঝে তার নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা গেছে। কনকনে শীতের রাতে হঠাৎ থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিনের হাতে শীতবস্ত্র দেখে ভাসমান গরিব মানুষ গুলো আবেগ আপল্লুত হয়ে পড়েন। শীতার্তরা বলেছেন, এই সপ্তাতে শীত অনেক বেড়েছে। এই অবস্থায় ওসি দেয়া কম্বল তাদেরকে তীব্র শীত থেকে রক্ষা করবে। কম্বল বিতরণের সময় আখাউড়া থানার কয়েকজন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!