ব্রেকিং

x

মুশফিকুর রহমান ভোটে অংশগ্রহণের আহ্বান

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | ১১:১৯ অপরাহ্ণ

মুশফিকুর রহমান ভোটে অংশগ্রহণের আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “এটি নির্বাচন স্থগিত করার, সুষ্ঠু না করার এবং ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা। জনগণ ভোট দিলে এই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।”


আজ ৩১ জানুয়ারি শনিবার বিকালে আখাউড়া রেলওয়ে স্টেশনের চত্বরে উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। মুশফিকুর রহমান আরও বলেন, “১৫ বছর পর একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। জনগণকে উৎসাহিত করছি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে।”


সমাবেশে মুশফিকুর রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “আমরা যদি গুণগত পরিবর্তন না আনতে পারি, আমাদের অবস্থা আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”

উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা সেক্রেটারি মাওলানা কাজী ইয়াকুব আলী, জেলা ও কেন্দ্রীয় যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীসহ জেলা বিএনপির অন্যান্য নেতা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুবদল নেতা মোবাশ্বির আহসান ও মামুন আহমেদ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!