শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত মাকে রক্তাক্ত অবস্থায় দেখে সোহেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোহেল উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর কৌড়াতলী গ্রামের বকুল মিয়ার ছেলে।
জানা যায়, সোহেলের মা মাজেদা বেগম আজমপুর রেলস্টেশন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে মাজেদাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে হার্টঅ্যাটাক করেন সোহেল। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুরুতর আহত মায়ের রক্ত দেখে সহ্য করতে না পেরে মারা যায় সোহেল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।’
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com