ব্রেকিং

x

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | ৯:৩৬ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জানুয়ারি সোমবার বাদ আসর পৌরশহরের দেবগ্রামের প্রয়াত বিএনপি নেতা খায়রুল বাসারের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আখাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো এর আয়োজন করে।


দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. মহিউদ্দিন ছিদ্দিক।

আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য খোকন মোল্লার সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মোবাশ্বের আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, ইয়ার হোসেন শামিম, যুবদল নেতা আমজাদ হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রমজান হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, হাফেজ রাসেল মোল্লা, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মামুন আহমেদ প্রমুখ।

এসময় বিএনপি নেতা সোহাগ খান, মহিলা দলের সাবেক সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন জলিল, পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, প্রবাসী বিএনপি নেতা ভূইয়া মাসুদ ও আল আমিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!