ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বিএনপির উদ্যোগে একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আখাউড়া পৌরশহরের কলেজপাড়ায় বাঁধন কমিউনিটি সেন্টারের মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দলটি অত্যন্ত সুসংগঠিত। সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্যকার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হলে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মুশফিকুর রহমান নারীদের ভোট দেওয়ার আহ্বান জানান এবং লধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান।
উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন, মুশফিকুর রহমানের বড় জামাতা আশফাক জামিল রহমান তাপস, বড় মেয়ে মেহভীন রহমান মুনিয়া, জেলা বিএনপির বিভিন্ন নেতা এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com