প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আব্দুর রহমান সানি। জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার প্রজ্ঞাপন জারি করে আব্দুর রহমান সানি-কে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগের ঘোষণা দিয়েছে।
নিয়োগটি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপ অনুযায়ী করা হয়েছে। যোগদানের তারিখ থেকে তার মেয়াদকাল প্রযোজ্য হবে, যা মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি অনুযায়ী নির্ধারিত হবে, যেটি আগে ঘটে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্মাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com