ব্রেকিং

x

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আখাউড়ায় বিএনপির আনন্দ মিছিল

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ | ৯:৫০ অপরাহ্ণ

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আখাউড়ায় বিএনপির আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষ থেকে আজ ২৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি লাল বাজার, রাধানগর, সড়ক বাজার প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চের সামনে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।


আনন্দ মিছিল থেকে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

এসময় আরো উপস্থিত উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, শওকত হোসেন খান সোহাগ, বিএনপি নেতা কাজী শরীফ খাদেম, জালাল উদ্দিন, বিএনপি নেতা কাইয়ুম খান খাদেম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, প্রবাসী বিএনপি নেতা সুমন খান, সাবেক ছাত্রনেতা মোবাশ্বের আহমেদ, মামুন আহমেদ, আসসাদিক ভূইয়া গালিব প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!