ব্রেকিং

x

কসবায় প্রায় কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | ১১:২৩ এএম

কসবায় প্রায় কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা শনিবার সন্ধ্যা পোনে ৭টায় উপজেলার গঙ্গানগর সীমান্তে অভিযান পরিচালনা করে এইসব ডিসপ্লে উদ্ধার করেছে।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা প্রায় ৭টায় বিজিবি সদস্যরা কসবা উপজেলার গঙ্গানগর সীমান্তে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১৬২০ পিস ভারতীয় এ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত ডিসপ্লের মূল্য ধরা হয়েছে ৮৯ লাখ ১০ হাজার টাকা।
ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান,সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!