জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া ফেসবুক পোস্টে কনে পক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পর এবার সামনে এসেছে গত ১৪ আগস্ট করা একটি লিখিত ফর্দনামা।
ফর্দনামায় উল্লেখ রয়েছে, উভয় পক্ষের উপস্থিতিতে ২ লাখ টাকা নগদ কাবিনে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে বরের অভিভাবক হিসেবে তার চাচাতো ভাই মনির হোসেনের স্বাক্ষরও রয়েছে।
অথচ পরবর্তীতে ফেসবুক পোস্টে কনে পক্ষের বিরুদ্ধে অতিরিক্ত কাবিন দাবি ও নানা অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে বর জুনায়েদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) কনের বাবা শফিক মিয়া জানান, তাদের পক্ষ থেকে ২ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়েছিল। কাবিন নির্ধারণের পরই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে ‘আস্ত খাসি’ নিয়েই ঝামেলা বাধে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com