ব্রেকিং

x

আখাউড়ায় রেলক্রসিং বন্ধের প্রতিবাদে ট্রেন থামিয়ে স্থানীয়দের বিক্ষোভ

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৪১ অপরাহ্ণ

আখাউড়ায় রেলক্রসিং বন্ধের প্রতিবাদে ট্রেন থামিয়ে স্থানীয়দের বিক্ষোভ

ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মনিয়ন্ধ ইউনিয়নের গ্রীসনগর এলাকায় রেল কর্তৃপক্ষ একটি রেলক্রসিং বন্ধ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে। আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার দিকে রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা।


এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন প্রায় আধাঘন্টা আটকে করে রাখে।


খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তা বন্ধ না করে চলে যান এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে যায়। কিন্তু স্থানীয়রা বাধা দেন। এতে সাময়িকভাবে দুটি ট্রেন আটকা পড়ে। পরে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে যে বিষয়টির সমাধান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর একই স্থানে ট্রেনের সাথে সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর রেলওয়ে ক্রসিংটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!