ব্রেকিং

x

আখাউড়ায় মাদক সম্রাজ্ঞী ফাতি গ্রেফতার

মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮ | ১:১৩ পিএম

আখাউড়ায় মাদক সম্রাজ্ঞী ফাতি গ্রেফতার

আখাউড়ায় ফাতেমা ওরফে ফাতি (৪৫) নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে আখাউড়া আজমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আখাউড়া থানায় ১০টি মাদক মামলা রয়েছে।


আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া আজমপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে এই মাদক সম্রাজ্ঞী ফাতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তার নিকট থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত ফাতির বিরুদ্ধে আখাউড়া থানায় ১০টি মাদক মামলা রয়েছে।

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!