ব্রেকিং

x

আখাউড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ি আটক

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | ৯:০৭ পিএম

আখাউড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ি আটক

আখাউড়ায় বিজিবি সদস্যরা বিপুল পরিমান ফেন্সিডিলসহ মো: স্বপন মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে।


আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন বিজিবি সদস্যরা আজ শুক্রবার সকালে মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোট সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই বস্তায় ভর্তি ১৮০ বোতল ফেন্সিডিলসহ মো: স্বপন মিয়াকে আটক করেছে। আটককৃত স্বপন মিয়া আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের মুকসেদ আলীর পুত্র।


পুলিশ জানায়, আটককৃত স্বপন মিয়ার বিরুদ্ধে আজ বিকালে মাদকের মামলা দায়ের হয়েছে। আগামীকাল তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!