ব্রেকিং

x

আখাউড়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ | ৪:২২ পিএম

আখাউড়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

আজ মঙ্গলবার দুপুরে আখাউড়ায় পানিতে ডুবে সাহাবী নামে দের বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটে।


স্থানীয় পৌরসভা কাউন্সিলর মো: মন্তাজ মিয়া এই তথ্য নিশ্চিত করে বলেছেন, নিহত সাহাবী আখাউড়া নারায়নপুর গ্রামের মো: নাগর মিয়ার পুত্র।


তিনি আরো জানান, নিহত সাহাবী দুপুর দেরটায় ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!