ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতারা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশা চালক সাদেক মিয়া (৩৭)।

জানা যায়, দুপুরে অটোরিকশাটি আখাউড়া উপজেলার মনিয়ন্ধ এলাকায় চলন্ত অবস্থায় একটি অরক্ষিত রেল ক্রসিং পাড় হওয়ার সময় চট্রগাম-জামালপুরগামী অন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে যায়। এই সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পপি আক্তার ও চালক সাদেক মিয়া মারা যায়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com