৫০ কেজি গাঁজা ও ১টি সিএনজি উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১০ সেপ্টেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে চান্দপুর বাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও ১টি পুরাতন নাম্বার বিহীন সিএনজি জব্দ ও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিষ্ণাউড়ী পশ্চিমপাড়ার মৃত ইদ্রিছ মিয়ার ছেলে মো. নাছির উদ্দিন (৪২)।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com