ব্রেকিং

x

আখাউড়া রেলওয়ে স্টেশনে মাদক সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শুক্রবার, ০৮ মে ২০২৬ | ১২:২৩ পূর্বাহ্ণ

আখাউড়া রেলওয়ে স্টেশনে মাদক সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


৭ মে বৃহস্পতিবার দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে রেলওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ।


দণ্ডপ্রাপ্তরা হলেন—সিলেট জেলার শাহেদ (২৮), টাঙ্গাইল জেলার আবুল কালাম (৪৮), সুনামগঞ্জ জেলার রফিকুল ইসলাম (২৩) এবং পিরোজপুর জেলার আল আমিন (বয়স উল্লেখ নেই)।

আখাউড়া রেলওয়ে থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহেদ ও রফিকুল ইসলামকে ১২ দিন করে এবং আল আমিন ও আবুল কালামকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!