ব্রেকিং

x

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ক্যাবল চুরি, ট্রেন চলাচলে বিঘ্ন

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৭:৩৯ অপরাহ্ণ

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ক্যাবল চুরি, ট্রেন চলাচলে বিঘ্ন

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কাছে সিগন্যাল পোস্ট ও ট্র্যাক সার্কিটের তার চুরি হওয়ার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। শুক্রবার রাতের এ ঘটনায় ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের সিগন্যাল ব্যবস্থা বিকল হয়।


প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, উপকূল এক্সপ্রেস সাড়ে সাতটার দিকে আখাউড়া জংশনে পৌঁছালে ট্রেন ছেড়ে যাওয়ার সংকেত পাওয়া যাচ্ছিল না। পরে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাগানবাড়ি এলাকায় সিগন্যাল পোস্টের বক্সে তার চুরি হয়েছে, যা সমস্যা তৈরি করেছে। মেরামতের পর ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালানো হয় এবং গভীর রাত থেকে ডাউন লাইন স্বাভাবিক সিগন্যালের মাধ্যমে পুনরায় সচল হয়।


আখাউড়া রেলওয়ে জংশন ও আশেপাশের এলাকায় নিয়মিতভাবে তার চুরির ঘটনা ঘটছে। এতে ট্রেন চলাচল ব্যাহত হওয়া ছাড়াও রেলওয়ের আর্থিক ক্ষতি হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবিরা এই ধরনের চুরির সঙ্গে জড়িত।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, শুক্রবারের ঘটনার বিষয়ে এখনো স্টেশন থেকে অফিসে কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে জড়িতদের শনাক্তকরণের জন্য কাজ চলছে। কিছুদিন আগে তারকাটার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!