ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আখাউড়া প্রেস ক্লাবে আয়োজিত সংগঠনের এক সভায় তিন বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। ২২ সদস্য বিশিষ্ঠ এই কমিটির সভাপতি করা হয় দৈনিক দিনকালের আখাউড়া প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন জলিলকে ও সাধারন সম্পাদক করা হয় দৈনিক আমার দেশ পত্রিকার আখাউড়া প্রতিনিধি মো. রাসেল মিয়াকে। দৈনিক জনবাণীর প্রতিনিধি মো: ইসমাইলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. রাকিবুল ইসলাম। সাবেক সাধারন সম্পাদক জুটন বনিকের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভুইয়া, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু।
নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি জহিরুল ইসলাম সাগর, মামুন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আশীষ সাহা, অর্থ সম্পাদক বাদল আহমেদ খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন নিজাম, কার্যকরি সদস্য মো. মানিক মিয়া, মো. রাকিবুল ইসলাম, জুটন বনিক, নুরুন্নবী ভূঁইয়া, মহিউদ্দিন মিশু, শামীম আহমেদ। সাধারন সদস্য বিশ্বজিৎ পাল বাবু , মাসুকুর রহমান হৃদয়, মোশারফ হোসেন কবির, ময়নুল হোসেন, আনিসুর রহমান, জোনায়েদ হোসেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com