আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মৃত ব্যক্তির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, ওই ব্যক্তির নাম মো. মুন্নাফ (৬৮)। তার বাড়ি ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্টেশনের ‘পকেট গেটের’ সামনে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্টেশন এলাকার ব্যবসায়ীরা রেলওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com