ব্রেকিং

x

আখাউড়া পৌরসভার হাটবাজার ইজারাসহ যানজট নিরসনের উদ্যোগ নেয়া হচ্ছে

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৫:৪৭ অপরাহ্ণ

আখাউড়া পৌরসভার হাটবাজার ইজারাসহ যানজট নিরসনের উদ্যোগ নেয়া হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় নতুন করে হাটবাজার ইজারাসহ শহরের যানজট ও অপরিচ্ছন্নতা নিরসনে উদ্যোগ নেয়া হচ্ছে। আজ সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি এই তথ্য জানান।
আজ রোববার দুপুর ১২টায় পৌর সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় পৌরসভার নতুন বাজারহাট ইজারা দেয়াসহ পৌর শহরের যানজট ও অপরিচ্ছন্নতা নিরসনে সাংবাদিকদের নিকট পরামর্শ চেয়েছেন পৌর প্রশাসক।


সভায় যানজট নিরশনে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিক্সার যত্রতত্র চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা গ্রহনে কথা বলা হয়। রাস্তার উপর যেখানে সেখানে দোকান পাট, বাইক ও অটোরিক্সা পার্কিং নিয়ন্ত্রণে নির্ধারিত স্থান ব্যবহারের উপরও গুরুত্ব দেয়া হয়। শহরের বিভিন্ন এলাকা, পাড়া, মহল্লার রিকশা ভাড়া নির্ধারন করার বিষয়েও আলোচনা হয়।


পৌরশহরের বর্জ ব্যবস্থাপনাকে আরো উন্নত করার কথা বলা হয়। প্রয়োজনে বাড়ি বাড়ি বর্জ সংগ্রহ কার্যক্রম করার প্রস্তাব দেয়া হয়। বর্জ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে পারলে একটি স্বাস্থ্যকর, সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলা সম্ভব বলে অনেকেই মত প্রকাশ করেন।
জনগণের জন্য সহনশীল রেখে পৌর শহরের বাজারহাট ইজারা দেয়ার কথা বলা হয়। শহরের বড় বাজারে সরকারী বাজার থাকা সত্যেও সড়ক বাজার এলাকায় অবস্থিত রেলওয়ের ভুমিতে ভাড়া দিয়ে বাজার পরিচালনার বিষয়টিও সভায় উপস্থাপন করা হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নাছির উদ্দিন, জুটন বনিক, আখাউড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন মামুন প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!