ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার একটি পরিত্যক্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। কীভাবে আগুন লেগেছে কিংবা কেউ আগুন লাগিয়ে দিল কি না, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ছুটে যান সংশ্লিষ্টরা। তবে আগুনের কারণ সম্পর্কে তারা কিছু বলতে পারেননি।
খোঁজ নিয়ে জানা যায়, ট্রাফিক রানিং রুম-সংলগ্ন একটি জায়গায় পৌরসভার গাড়ির গ্যারেজ রয়েছে। এর পেছনে আরেকটি জায়গায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা থাকতেন। সেখানেই একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান রাখা ছিল।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, গাড়িটি অকেজো ট্রাক। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। তারা এসে আগুন নেভায়। তবে কীভাবে কী ঘটেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com