ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই ক্রিড়া অনুষ্ঠান।

স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, সাধারন সম্পাদক ডা: খোরশেদ আলম ভুইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মো: বোরহান উদ্দিন খান (শিপন), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কফিল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো: সেলিম ভুইয়া, সাধারন সম্পাদক মো: আক্তার খান প্রমুখ।
বিকালে খেলার ১৫টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৪৫ জন ছাত্রী এবং মেধায় ১৭টি শাখায় ৫১ জন ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: শাহনেওয়াজ খান, আখাউড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো: জালাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মো: জাকির হোসেন প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com