ব্রেকিং

x

আখাউড়া দিয়ে ভারত থেকে প্রথমবারের মত আমদানী হল মসুর ডাল

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | ৯:৩২ অপরাহ্ণ

আখাউড়া দিয়ে ভারত থেকে প্রথমবারের মত আমদানী হল মসুর ডাল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মসুর ডাল আমদানি করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভারত থেকে মসুর ডাল বোঝাই একটি ট্রাক আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই ট্রাকে ৫ টন মসুর ডাল আমদানি হয়েছে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।


এই ডাল আমদানীর সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো: আক্তার হোসেন জানান, সোমবার দুপুরে ২টায় প্রথমবারের মত আখাউড়া স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানী হয়েছে। ভারতের এমটিই নামে এক রফতানী কারক প্রতিষ্ঠান এই বন্দর দিয়ে বাংলাদেশে ডাল রফতানী করেছে। আমদানী করেছে রাজধানী ঢাকার এশিয়ান ট্রেড ইন্টান্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান। তিনি আরো বলেন, প্রতি টন মসুর ডালের আমদানী মূল্য ধরা হয়েছে ৯০০ ডলার।
স্থলবন্দর কর্তৃপক্ষ বলেছেন, ভারত থেকে ৫ টন মসুর ডাল আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মসুর ডাল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!