ব্রেকিং

x

আখাউড়া তুলাই শিমুল স্কুলের এডহক কমিটির সভাপতি মো: হাফিজুর রহমান ভুঁইয়া

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৭:০২ অপরাহ্ণ

আখাউড়া তুলাই শিমুল স্কুলের এডহক কমিটির সভাপতি মো: হাফিজুর রহমান ভুঁইয়া
হাফিজুর রহমান ভুইয়া হাদিস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। মঙ্গলবার কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক স্বাক্ষরিত একটি চিঠিতে বিশিষ্ঠ ব্যবসায়ি মো: হাফিজুর রহমান ভুইয়া ওরফে হাদিস ভুইয়াকে সভাপতি, পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করে চার সদস্য বিশিষ্ঠ এই কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। চার সদস্যের এডহক কমিটির অপর দুই সদস্য হলেন শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম ও অভিভাবক প্রতিনিধি আব্দুল মতিন মিয়া।


চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক প্রণীত (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধান ৬৪(১০) ধারা অনুসারে তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ে নিম্ন বর্ণিত সদস্যের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হল। অনুমোদিত এডহক কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত একটি কমিটি গঠনের পরামর্শ দেয়া হয়েছে এই চিঠিতে।এডহক কমিটির দায়িত্ব প্রাপ্ত সভাপতি মো: হাফিজুর রহমান ভুইয়া আখাউড়া তুলাই শিমুল গ্রামের মো: কামাল উদ্দিন ভুইয়ার পুত্র।


 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!