র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে ৪৯.২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল আখাউড়া উপজেলার বাইপাস এলাকায় অবস্থানকালে ২৯ ডিসেম্বর সোমবার আনুমানিক রাত ২টা ৫৫ মিনিটের সময় গোপন সূত্রের তথ্য মতে জানতে পারে যে, আখাউড়ার উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকার ইয়াসমিন আক্তারের বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। এরপর ইয়াসমিন আক্তারের শয়ন কক্ষ তল্লাশি করে চৌকির নিচ হতে ৪টি পাটের বস্তার ভিতর থেকে নীল পলিথিনের উপর খাকী রংয়ের সুতলি দ্বারা বাঁধা অবস্থায় ৪৯.২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকার মৃত আবু তাহের মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫), নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা হাজীগঞ্জ এলাকার মফিজ মিয়ার ছেলে মোঃ রজব আলী (১৮)।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত আখাউরা হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com