১৬ বছর পর উন্মুক্তভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপি। শুক্রবার দিবসটি উপলক্ষ্যে এই বছর বিএনপি নেতাকর্মীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সকালে আখাউড়া পৌর শহরের সড়ক বাজার মোটর ষ্ট্যান্ডে জড়ো হয়। এরপর শহরের প্রধান সড়ক দিয়ে প্রভাত ফেরীর র্যালি শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপিসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যরা আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে। টানা ১৬ বছর পর উন্মুক্ত পরিবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বিএনপির প্রভাত ফেরীর কর্মসূচি ছিল শান্তিপূর্ণ এবং সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন।

এতে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো: জয়নাল আবেদীন আব্দু, সাধারন সম্পাদক ডা: খোরশেদ আলম ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, পৌরসভা বিএনপির সভাপতি মো: সেলিম ভুইয়া, সাধারন সম্পাদক আক্তার খানসহ দলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলন।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ডা: খোরশেদ আলম ভুইয়া জানান, ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় পুলিশের হয়রানি নির্যাতনের কারণে আজকের মত উম্মুক্ত ভাবে আসতে পারেনি। আইন শৃংখলা বাহিনী দিবসগুলোর আগের দিন বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। এত নির্যাতনের মধ্যেও প্রতি বছর আমরা নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।
বিএনপির নেতৃবৃন্দরা জানায়, ১৬ বছর পর অধিকার ফিরে পেয়েছি। আজকে আমরা মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। আমরা এই দিবসে শহীদদের শ্রদ্ধা জানাই। যাদের কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com