ব্রেকিং

x

আখাউড়ায় ১৫০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ৮:৩৩ অপরাহ্ণ

আখাউড়ায় ১৫০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫০০ পিস ইয়াবাসহ মো: মিশন ভুইয়া (৬২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার টনকী-গাঙ্গাইল সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকালে গণমাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।


পুলিশ জানায় আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে পুলিশ উপজেলার টনকী-গাঙ্গাইল সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ১৫০০ পিস ইয়াবাসহ মো: মিশন ভুইয়াকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বাড়ি উপজেলার মিনারকোট গ্রামে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, আখাউড়াকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!