ব্রেকিং

x

আখাউড়ায় ১৩ মাসে ১০৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার করেছে পুলিশ, জানুয়ারীতে সফলতা বেশী

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ৭:৫১ অপরাহ্ণ

আখাউড়ায় ১৩ মাসে ১০৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার করেছে পুলিশ, জানুয়ারীতে সফলতা বেশী
ছবি অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ গত ১৩ মাসে ১০৩ জন মাদক ব্যবসায়ি গ্রেফতার করেছে। উদ্ধার করেছে বিপুল পরিমান মাদকদ্রব্য। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের জানুয়ারী মাসে অনেক বেশী মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার করেছে পুলিশ। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর জানুয়ারী মাসে এই সফলতা এসেছে বলে জানাগেছে।


পুলিশ জানায়, আখাউড়া থানা পুলিশ ২০২৪ সালের ১২ মাস ও চলতি ২০২৫ সালের জানুয়ারী মাস মিলিয়ে মোট ১৩ মাসে প্রায় ২৬৯ কেজি গাজা, ৯৯ বোতল ফেন্সিডিল, ৩১ হাজার ৮৮৮ পিস ইয়াবা, ফেন্সিডিল জাতীয় এস্কফ সিরাপ ১২৯০ বোতল, বিয়ার ১২ বোতল, হুইস্কি ১৬৬ বোতল, দেশীয় মদ ৬০ লিটার ও বিদেশী মদ ৪৫ বোতল উদ্ধার করেছে। এসময় থানায় মাদক মামলা হয়েছে ১০০টি ও আসামী গ্রেফতার হয়েছে ১০৩ জন।
তবে ২০২৪ সালের তুলনায় বেশী সফলতা এসেছে চলতি বছর জানুয়ারী মাসে। ২০২৪ সালে উদ্ধারকৃত ৩১ হাজার ৮৮৮ পিস ইয়াবার মধ্যে শুধু চলতি বছর জানুয়ারী মাসেই উদ্ধার হয়েছে ১০ হাজার ১১২ পিস ইয়াবা। মামলা ও আসামী গ্রেফতারের পরিমানও বেড়েছে জানুয়ারী মাসে। ১৩ মাসে ১০০ মামলার মধ্যে জানুয়ারী মাসেই ১৩টি মামলা হয়েছে। ১০৩ জন আসামীর মধ্যে চলতি বছর জানুয়ারী মাসে গ্রেফতার হয়েছে ১৮ জন মাদক ব্যবসায়ি।


আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আখাউড়ায় মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করে মাঠে নেমেছে। মাদকের সাথে জড়িত কেউ রক্ষা পাবেনা। আখাউড়া উপজেলাকে মাদকমুক্ত করতে প্রতিদিন মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা অব্যহত রয়েছে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!