ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজন অপরাধী গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘন্টার অভিযানে তাদেরক আখাউড়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা বাউলা গ্রামে অভিযান পরিচালনা করে মো: সবুজ মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সবুজ দুই বছরের সাজা প্রাপ্ত আসামী। সাজাপ্রাপ্ত সবুজ মিয়া উপজেলার বাউলা গ্রামের আব্দুস সালাম মিয়ার পুত্র।
অপরদিকে উপজেলার মনিয়ন্দ এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে শাহ আলম নামে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহ আলম উপজেলার মনিয়ন্দ গ্রামের বারেক মিয়ার পুত্র।
আখাউড়া থানার এসআই আবির আহমেদ, এএসআই মোঃ জহিরুল ইসলাম ও এএসআই মোঃ ইকবাল হোসেনসহ একদল পুলিশ এই অভিযান পরিচালনা করে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com