সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচনী প্রচারসামগ্রী সরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাইকিং করা হয়েছে। আজ ১২ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে এ মাইকিং করা হয়।
পৌর প্রশাসকের মাইকিং বরাত দিয়ে মাইকিংয়ে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নিয়ম অনুসারে শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষে লাগানো ব্যানার, ফেস্টুন, পোস্টার, নির্বাচনী ক্যাম্প নিজ দায়িত্বে সরাতে হবে। কোনো প্রার্থীর পক্ষে নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো যাবে না।
নির্বাচনসংক্রান্ত বিধিমালা যথাযথভাবে পালনের জন্য অনুরোধ করা হয়।
মাইকিং করা খোরশেদ আলম বাবু বলেন, নির্বাচনের তফসিল বিষয়ে সকাল আটটা থেকে মাইকিং করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে এ মাইকিং করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com