ব্রেকিং

x

আখাউড়ায় শ্যালিকা-দুলাভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে শাশুড়ির মৃত্যু

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | ১০:০২ অপরাহ্ণ

আখাউড়ায় শ্যালিকা-দুলাভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে শাশুড়ির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় জামাতার (মেয়ের জামাই) সাথে ঝগড়ার সময় শাশুড়ি রওশন বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। আজ ২৮ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। রওশন বেগম আখাউড়া রেলওয়ে কলোনির একটি বাসায় থাকতেন। তিনি রুহুল আমীনের স্ত্রী।


রওশন আরার মেয়ে শিল্প বেগম বলেন, সাইফুল নামে আমার এক বোন জামাই রাগান্বিত হয়ে বাসায় প্রবেশ করে। এসময় আমার দিকে তেড়ে আসে। তখন আম্মা আমাকে বাঁচাতে এগিয়ে এলে তিনি অসুস্থ হয়ে যান। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আম্মা এর আগেও একাধিকবার স্ট্রোক করেন। বোন জামাই তার মাকে ঘুষি দিয়েছেন- ছড়িয়ে পড়া এমন কথা তিনি অস্বীকার করেন।


এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী মেডিকেল অফিসার সজীব কুমার দেবনাথ জানান, ওই নারীকে মৃত আনা হয়। ওই নারীর ঠোঁটে দাগ আছে। কীভাবে কী ঘটেছে সেটা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, ওই নারীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এছাড়া পুলিশ বিষয়টির তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য তার লাশ দুপুরে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!