ব্রেকিং

x

আখাউড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৩ শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৬:৩৫ অপরাহ্ণ

আখাউড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৩ শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার

আখাউড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত তিন শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। আজ বুধবার পর্যন্ত ২৪ ঘন্টায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত তিনজনের মধ্যে দুইজন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একজন সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী। বিকালে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চত করা হয়েছে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ আজ বুধবার পর্যন্ত ২৪ ঘন্টায় আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: সেলিম মিয়া ও মো: টিটু মিয়াকে গ্রেফতার করেছে। একই সময়ে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো: ফজলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত তিন শীর্ষ মাদক ব্যবসায়িকে বুধবার দুপুরে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোর্পদ করেছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদক ব্যবসায়ি কাউকে ছাড় দেয়া হবেনা। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!