আখাউড়ায় মাদকসহ চারজন গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় আখাউড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌরসভার রাধানগর দাসপাড়া সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৭০ বোতল ফেন্সিডিল জাতীয় স্কফ সিরাপসহ মো: আবু তাহের (২১), মো: ওসমান মিয়া (২৮)কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি উপজেলার রামধননগর গ্রামে।
এদিকে উপজেলার ধরখার সিএনজি স্ট্যান্ডে অপর একটি অভিযানে পুলিশ ৪০ লিটার দেশীয় মদসহ তনিল সাইদ শ্রাবন (২৪) ও মো: আমির হোসেন (৪০)কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা কসবা উপজেলার কুটি এলাকার বাসিন্দা।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে। মাদক ব্যবসায়ি কাউকে ছাড় দেয়া হবেনা। গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com