ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন চাল ব্যবসায়ি ও দুই মোটরসাইকেল আরোহীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় আখাউড়া পৌরসভার সড়ক বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
উপজেলা প্রশাসন জানায়, দুপুর ১২টায় সড়ক বাজারে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়ক বাজারের তিন চাল ব্যবসায়ি পণ্যদ্রব্যে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। অপরদিকে একই সময়ে রাস্তায় অবৈধ ভাবে মোটরসাইকেল পার্কিং করায় দুইজন মোটরসাইকেল আরোহীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে। অবৈধ কর্মকাণ্ডে জড়িত কোন ব্যবসায়ি রক্ষা পাবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com