ব্রেকিং

x

আখাউড়ায় ভাষা দিবসে ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানে সঠিকভাবে পতাকা উত্তোলন হয়নি

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৩:১৩ অপরাহ্ণ

আখাউড়ায় ভাষা দিবসে ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানে সঠিকভাবে পতাকা উত্তোলন হয়নি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন সঠিক হয়েছে কিনা তার মনিটরিং হয়েছে। শুক্রবার উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম পৌরসভার বিভিন্ন পয়েন্টে মনিটরিং করেন।


উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিন জানান, একুশে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত হয়েছে কিনা পৌরসভার বিভিন্ন পয়েন্টে মনিটরিং করা হয়েছে। আখাউড়া সোস্যাল ইসলামী ব্যাংকসহ বেশ কিছু প্রতিষ্ঠানে জাতীয় পতাকা সঠিক ভাবে উত্তোলন হয়নি। পরে সঠিক ভাবে উত্তোলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!