ব্রেকিং

x

আখাউড়ায় ভারতীয় কম্বল ও শাড়ি উদ্ধার

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ণ

আখাউড়ায় ভারতীয় কম্বল ও শাড়ি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া আন্তঃনগর ট্রেন থেকে ভারতীয় কম্বল ও শাড়ি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এর মধ্যে পাঁচ বস্তায় ছিলো কম্বল ও দু’টি বস্তায় শাড়ি। সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগি থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।


আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আজ ২ জানুয়ারি শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে ১নং প্লাটফরমে দাঁড়িয়ে থাকা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে ১০৫ পিস ভারতীয় শাড়ি ও ৮২ পিস কম্বল উদ্ধার করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ১৭ লাখ টাকা। এ পাচার কাজে কে বা কারা জড়িত সেটা, কোথা থেকে পণ্য উঠানো হয়েছে তা জানার চেষ্টা চলছে। জব্দ করা পণ্য রেলওয়ে থানায় রয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!