ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজেনে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের হল রুমে এ মিলন মেলা অনুষ্ঠি হয়। কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবির মোল্লা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান।
মনিরুল ইসলামের সঞ্চালনায় পুরো আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা। অনুষ্ঠানে প্রথমেই অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় অতিথি ও সংগঠকদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন সাংবাদিক মহিউদ্দিন মিশু, টেকনিক্যাল মাদ্রাসার প্রিন্সিপাল নাছির উদ্দিন, শিক্ষক সাজ্জাত হোসেন, ডা. আলা উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আবির, অমিত হাসান অপু, হারুন অর রশিদ, মো. রবিন খান, সাইফুর রহমান নাহিদ,রফিকুল ইসলাম প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com