ব্রেকিং

x

আখাউড়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি শুরু

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ

আখাউড়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি শুরু

প্রধানমন্ত্রীর খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় খাল খনন কাজ শুরু হয়েছে। মনিয়ন্দ ইউনিয়নের চকিমুড়া খাল পুনঃখননের আওতায় কাজটি চলছে।


আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে টনকী-মাঝিগাছা ব্রিজের পাশে খনন কাজের উদ্বোধন করা হয়। প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে প্রায় ৫ কিলোমিটার খাল খনন করা হবে। খালটি সাড়ে চার মিটার প্রস্থ ও সাড়ে তিন মিটার গভীরে খনন করা হবে। ভেকু ব্যবহার করে মাটি খনন ও লেভেলিং কাজ করা হবে। কাজের সময়সীমা ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুজ্জামান, যুবদল নেতা শেখ আমজাদ হোসেন ও মামুন আহমেদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুজ্জামান জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি খাল খনন কাজ বাস্তবায়ন করবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!