আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে আরো ৫ জন অপরাধী গ্রেফতার হয়েছে। আজ রোববার ২৪ ঘন্টায় আখাউড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুইজন বিস্ফোরক মামলা আসামী, বাইক চুরির মামলায় দুইজন ও অন্য একটি মামলায় গ্রেফতার করেছে একজন। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল হাসিম এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অপরাধ বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিস্ফোরক আইনে গ্রেফতার করা হয় জয়ফুল ইসলাম জয় (২৫) ও আবুল কাশেম (৫১) কে। গ্রেফতারকৃত জয় উপজেলার আখাউড়া উত্তর ইউপির করুয়াতলী গ্রামের নুর মোহাম্মদের পুত্র। গ্রেফতারকৃত কাশেম উপজেলার মোগড়া ইউপির জাঙ্গাল গ্রামের ইউনুস মিয়ার পুত্র।
অপর একটি অভিযানে মোটর সাইকেল চুরির অভিযোগে সোহেল রানা (২৫) ও জুয়েল মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল উপজেলার মনিয়ন্দ ইউপির মনিয়ন্দ উত্তরপাড়ার ফারুক মিয়ার পুত্র। গ্রেফতারকৃত জুয়েল কসবা উপজেলার গুরুহিত গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র্র।
আরেক অভিযানে জাকির হোসেন (৩৪) নামে একজনকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির আখাউড়া উত্তর ইউপির রাজাপুর গ্রামের ধন মিয়ার পুত্র।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল হাসিম জানায়, গ্রেফতারকৃত সকলকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com