ব্রেকিং

x

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ণ

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় পুকুরে ডুবে মোছা: লামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আখাউড়া পৌরশহরের তারাগন এলাকায় এক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত লামিয়া তারাগন গ্রামের নোয়াব মিয়ার মেয়ে।


নিহতের বড় বোন সায়মা আক্তার বলেন, দুপুরে লামিয়া ভাই বোনের সাথে গোসল করতে যায়। গোসল শেষে সবাই বাড়ি ফিরে আসলেও সে আসেনি। পরে খোঁজাখুজি করে পুকুর থেকে তাকে মৃত অবস্তায় উদ্ধারা করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!