মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৩ মার্চ মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্র জানায়, দুপুরে পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে রাধানগরের সেবা মেডিকেল হল ও ডক্টরস কেয়ার নামে দুটি ডায়াগন্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দুটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (রক্ত পরীক্ষার বিকারক) পাওয়া যায়।
এ ছাড়া একাধিক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ ছিল না। প্রতিষ্ঠানগুলোর মালিককে সতর্ক করে দ্রুত লাইসেন্স করার নির্দেশনা দেয়া হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com